Showing posts with label বাংলা লিরিক. Show all posts
Showing posts with label বাংলা লিরিক. Show all posts

Friday, October 14, 2016

প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায় - বাংলা লিরিক

চলে যায়………. বনের পাখি চলে যায়…
পিঞ্জর ভেঙে চলে যায়।
প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়।
তোমায় পাবনা জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়।
খাঁচার পাখি কভু খাঁচায় থাকে না,
বনেরও পাখি বনের মায়া ছাড়ে না।
পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায়।।
ফুল ফুটেছিল মনেরও বাগিচায়,
পানি বিনা পাপড়ি সবই ঝরে যায়।
কোন অপরাধে আমার প্রেমের তরী অকূলে ভাসালে????
আআআআআআআ……. আআআ……..আআআ…..
আমি ছিলাম তোমার চোখের মনি কেন আঁধারে ডুবালে ????
তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও,
তোমার স্মৃতি স্মরনে বেঁচে রব জীবনে, আমি চোখের জলে।
তীরভাঙা ঢেউ আমি, আমি নীড়ভাঙা ঝড়,
উজান ভাটির দুনিয়াতে সব ই হল পর।
চেয়েছিলাম আমি হৃদয়ে তোমার সুখের প্রদীপ জ্বালাবো,
আআআআআআআ……. আআআ……..আআআ…..
সুখে যদি থাকো আমি শত দুখে হেসে যাব….
তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও।
প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়,
তোমায় পাবনা জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়।


  • শিল্পীঃ এন্ড্রু কিশোর
  • অ্যালবামঃ প্রেমের সমাধি
  • সুরকারঃ পাওয়া যায় নি
  • গীতিকারঃ পাওয়া যায় নি
  • বছরঃ পাওয়া যায় নি
  • বিভাগঃ জীবনমুখী গান